বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

কুলাউড়ায় আহত হুতোম প্যাঁচা উদ্ধার, চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর

  |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় আহত হুতোম প্যাঁচা উদ্ধার, চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর
কুলাউড়ায়  সরকারি জমি পরিমাপের সময় একটি গর্তে আটকে থাকা হুতোম প্যাঁচাকে উদ্ধার করা হয়েছে। ডানায় আঘাত পাওয়া পাখিটিকে চিকিৎসা দেওয়ার পর বন বিভাগের কাছে  হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, সোমবার সকালে তাঁর কার্যালয়ের পাশে একটি সরকারি জমি পরিমাপের সময় ছোট একটি গর্তে প্যাঁচাটি আটকে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, পাখিটি জীবিত, তবে নড়াচড়া করতে পারছে না। পরে প্যাঁচাটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা প্যাঁচাটিকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন।
তিনি জানান, চিকিৎসার চার-পাঁচ ঘণ্টা পর প্যাঁচাটি সুস্থ হয়ে উঠে। কিন্তু, নিশাচর প্রাণী হওয়ায় সে স্থান ত্যাগ করতে পারছিল না। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ করেন। সন্ধ্যার দিকে ওই দপ্তরের লোকজন এসে পাখিটি নিয়ে যান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, প্যাঁচাটি পূর্ণবয়স্ক। এটির বাঁ পাশের ডানায় শক্ত আঘাত লাগে। ব্যথানাশক ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর এটি ধীরে ধীরে সুস্থ হয়।
এ বিষয়ে বন বিভাগের কুলাউড়া ভাটেরা শাখা কার্যালয়ের বন প্রহরী মোতাহার হোসেন বলেন, সোমবার রাতভর বৃষ্টির কারণে প্যাঁচাটিকে বনে ছাড়া সম্ভব হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় এটিকে অবমুক্ত করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস