বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের ঐক্য হতে হবে, জেলা প্রশাসক

  |   বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের ঐক্য হতে হবে, জেলা প্রশাসক

ইউসুফ আহমদ ইমন, কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এ-সময় বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা যে সব যৌক্তিক দাবি জানিয়েছেন- তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি অফিস স্থাপন, কুলাউড়া শহরের যানজট নিরসন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।

জেলা প্রশাসক আরও বলেন, মজুদদারি ও কালোবাজারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।এছাড়াও মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিহত করারও আহবান জানিয়েছেন।

সমিতির সাধারণ সম্পাদক এম. আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, ব্যবসায়ী ও সাবেক উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুস সোবহান, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির প্রভাষক হামিদ খান এবং কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইউএসএ সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. কুতুব উদ্দিন, সহ-সম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ সুমন।

অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস