বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সিলেটে প্রাইভেট কার খাদে পড়ে মা-ছেলে নিহত

  |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে প্রাইভেট কার খাদে পড়ে মা-ছেলে নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুরে মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম ও তাদের ছেলে সিয়াম আহমদ। আহত হয়েছেন ঝর্ণা বেগমের স্বামী জুনেদ আহমদ ও একই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে মিজানুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রাইভেটকারে করে পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন জুনেদ আহমদ। শ্রীরামপুর এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সিয়াম।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার খাদে পড়ে এক নারী ঘটনাস্থলে এবং তার শিশু পুত্র হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস