বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় অটোচালক হত্যাকারী হান্নানের আত্মসমর্পণ

  |   মঙ্গলবার, ১০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় অটোচালক হত্যাকারী হান্নানের আত্মসমর্পণ

কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান (৩৫) থানায় আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় এসে আত্মসমর্পণ করে সে। পরে কুলাউড়া থানার পুলিশ বড়লেখা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়ায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে হঠাৎ দৌড়ে নেমে এসে শাহীনকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় হান্নান। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দ্রুত শাহীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যার পর থেকেই আত্মগোপনে চলে যায় হান্নান। তাকে গ্রেপ্তারে তাৎক্ষণিক কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বড়লেখাসহ বিভিন্ন স্থানে অভিযান চালান। একাধিক অভিযানের পর মঙ্গলবার বিকেলে পুলিশের তৎপরতায় ভীত হয়ে সে আত্মসমর্পণ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবার হান্নানের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিলো। মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস