বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

হাকালুকি হাওরে ভেসে উঠল নিখোঁজ লোকমানের লাশ

  |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাকালুকি হাওরে ভেসে উঠল নিখোঁজ লোকমানের লাশ

হাকালুকি হাওরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাখাল শাহ্ এর মাজার সংলগ্ন একটি স্থানে ভেসে উঠেছে নিখোঁজ লোকমান মিয়া (৩২) এর লাশ।
নিখোঁজের ঘটনায় গত শনিবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৫৯৬, ৩১ মে ২০২৫ ইং) করে তার পরিবার ।

জানা গেছে, তিনি গত শুক্রবার সকালে একটি গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুই দিন পর রবিবার হাওরের কিনারায় স্থানীয় লোকজন একটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে পরিচয় শনাক্ত করেন এটি নিখোঁজ লোকমান মিয়ার মরদেহ।

নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল রফিনগর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানান, হাওরের পাড়ে লাশটি দেখতে পেয়ে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। কি কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে এসআই আমির হোসেন জানান, আমরা লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করব। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস