বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় ঈদের আগেই ফুটপাত দখলমুক্ত করবে প্রশাসন

  |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ঈদের আগেই ফুটপাত দখলমুক্ত করবে প্রশাসন

মৌলভীবাজারের কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

সভায় গরু চুরি, শহরের যানজট, ফুটপাত দখল, থানায় সালিশি বৈঠক বন্ধ, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

ইউএনও বলেন, শহরের ফুটপাত দখল উচ্ছেদ অভিযান ঈদের আগেই চালানো হবে এবং ঈদের পর পৌরসভার উদ্যোগে সিএনজি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আব্দুল মুন্তাজিম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনিরসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস