বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় চালকের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা

  |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় চালকের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:: চলমান তাপদাহে অতিরিক্ত তাপমাত্রার কারণে প্রায় ৩০ফিট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ ছিল ৩০ মিনিট।

মঙ্গলবার (২৭ মে) শমসেরনগর-কুলাউড়ার মধ্যে লংলার রাউৎগাঁও এলাকায় রেললাইন বেঁকে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে আসেন এসময় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের চালক দূর থেকেই রেললাইন বাঁকা দেখতে পেয়ে ইমারজেন্সি ব্রেক করেন।যার ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের যাত্রীরা। এঘটনায় প্রায় ৩০ মিনিট আটকে থাকে ট্রেনটি।

এসব তথ্য নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার রোমান আহমদ জানান চালকের বুদ্ধিমত্তা ও স্থানীয়দের সচেতনতার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনের যাত্রীরা।

তিনি বলেন, অতিরিক্ত গরমে বিকেল ৫টার দিকে লংলার রাউৎগাঁও এলাকায় রেললাইন বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে।

এ ঘটনায় ট্রেনের এক যাত্রী সালমান জানান, চালক রেললাইন বেঁকে যাওয়া বুঝতে পেরে ইমার্জেন্সি ব্রেক করেন। চালকের এমন দক্ষতায় বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেল পাহাড়িকা এক্সপ্রেস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস