বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, শিক্ষিকা নিহত

  |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, শিক্ষিকা নিহত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।

নিহত রোজিনা বেগম (৪০) ওই এলাকার প্রয়াত নিজাম মিয়ার মেয়ে। তিনি বেসরকারি নবদূত কেজি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন।

আহতরা হলেন- উপজেলার ধলাইরপার এলাকার প্রয়াত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষানীগাঁও গ্রামের প্রয়াত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর এবং সাগরের মামা আজবর মিয়া।

তবে তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোতাহের আলী বলেন, সকালে বিরোধপূর্ণ জমিতে ভেকু দিয়ে মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল মিয়া ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর, তার মামা আজবর মিয়া ও মনির মিয়াসহ কয়েকজনকে দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। খবর পেয়ে জালাল মিয়ার লোকজন ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

হামলায় জালালের পায়ের রগ কেটে যায়। এ ছাড়া রোজিনাকে কুপিয়ে জখম করা হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। বাকিদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও জমিতে কাজ করতে গিয়ে সংঘর্ষের ঘটনায় রোজিনা বেগম মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস