বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুনামগঞ্জে আ.লীগ নেতার বাসায় কাজের মেয়ের ঝু ল ন্ত দে হ

  |   বুধবার, ১৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে আ.লীগ নেতার বাসায় কাজের মেয়ের ঝু ল ন্ত দে হ

সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল আলম নিক্কুর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় এক কাজের মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) বেলা ১ টায় দুইতল বাসার জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ১৮ বছর বয়সী চম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চম্পা দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর গ্রামে বাদশা মিয়ার মেয়ে।

মেয়েটির পরিবার জানায়, বছর তিনেক সময় ধরে আওয়ামী নেতা রেজাউল আলম নিক্কুর বাসায় কাজ করতেন চম্পা বেগম। গৃহস্থালি কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামী লীগ নেতার ছেলের বউ ও সন্তানেরা কাজের মেয়ে চম্পাকে মারধোর করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের কারনে ৬ মাস পূর্বে বাড়িতে চলে গেলেও পরিবারের লোকজনে চাপে আবারও কাজে আসেন চম্পা বেগম। বুধবার (১৪ মে) সকালে জানানো হয় চম্পা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পরিবারের দাবি চম্পাকে আত্মহত্যা নয় বরং নির্যাতনের মাধ্যমে তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগ নেতার পরিবারের কেউ জড়িত থাকতে পারে বলে দাবি নিহতের বাবা বাদশা মিয়ার। এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের বিচারের দাবি করেন তিনি।

এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে কাজ করছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস