বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

মৌলভীবাজারে তিন সীমান্তে পুশইন ঠেকাতে প্রস্তুত বিজিবি

  |   শনিবার, ১০ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে তিন সীমান্তে পুশইন ঠেকাতে প্রস্তুত বিজিবি
ভারতের গুজরাট রাজ্যে বসবাসরত মুসলমানদের একটি অংশকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে বলে সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। অথচ, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যেসব ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের বেশিরভাগই ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে তারা সেখানেই বসবাস করে আসছেন।এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় অধিকতর সতর্ক হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে ভারত সংলগ্ন মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বিস্তৃত ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিজিবি সর্বদা সজাগ থেকে টহল জোরদার করেছে। সীমান্তে আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে।

সীমান্ত রক্ষাকারী বাহিনী ৪৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস