বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ব্যবসায়ী সমিতির নতুন নেতৃত্বের শপথ গ্রহণ অনুষ্ঠিত

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পৌরসভা হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার লুৎফুর রহমান।

খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য সচিব প্রভাষক সিপার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভূঁইয়া, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো. বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. বদরুজ্জামান সজল, সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু, ডা. মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহসম্পাদক সাইফুর রহমান, আলমাছ পারভেজ তালুকদার, কোষাধ্যক্ষ মো. বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলু, নারী উদ্যোক্তা সম্পাদক: সুফিয়া রহমান ইতি।

ওয়ার্ড ভিত্তিক নির্বাচিতরা হলেন- ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রিংকু বর্ধন ও ইমন মিয়া, ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ মো. সুমন, সদস্য মারুফ আহমদ জালাল ও জহিরুল ইসলাম এশু, ৩ নম্বর ওয়ার্ড সম্পাদক আব্দুল মতলিব, সদস্য শেখ মো. আছকর আলী ও আব্বাছ আলী, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গউছ মিয়া, সদস্য মো. হায়দার আলী ও আব্দুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মুহিত, সদস্য এনামুল হক ও মো. আবুল কালাম রাসেল, ৬ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. খায়রুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম সোনা ও আব্দুল হান্নান সোহাগ, ৭ নম্বর ওয়ার্ড সম্পাদক আজিজুর রহমান খালেদ, সদস্য শাহাদাত খান ও ওয়াহিদুল ইসলাম শিপন, ৮ নম্বর ওয়ার্ড সম্পাদক আতিকুল ইসলাম, সদস্য নাজীম বখস ও মো. মোস্তফা আহমদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস