বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব মা দিবস’ উদযাপন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় হাছনা-মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব মা দিবস’ উদযাপন

পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ। তাইতো মমতাময়ী মায়ের সম্মানে প্রতি বছর ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়।

‘আমার মা আমার প্রাণ, সংসারে মা কারো বোঝা নয়, মা হোক সবার জন্য শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক’ এ স্লোগানে মা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার হাছনা-মমতাজ ফাউন্ডেশন, হাছনা-মমতাজ স্মৃতি বৃত্তি পরিষদ ও মম-ছায়া প্রকাশনীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (০৮ মে) সকাল ১০ টায় চুনঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা দিবসে ভিন্নধর্মী কর্মসূচী পালন করা হয়।

মা দিবসের গুরুত্বের উপর স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে তিন ধরনে প্রচারপত্র বিলি, এ এফ এম ফৌজি চৌধুরীর আমার মা আমার পৃথিবী ও আমার মায়ের চোঁখ বই দুটি মায়েদের উপহার দেওয়া, মা সমাবেশে এক আলোচনা সভা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ মায়ের পা পানি দিয়ে ধৌত করে কাপড় দিয়ে মুছে মাকে সালাম করে এবং তাদের মাকে আদর দিয়ে মায়ের মুখে মিষ্টান্ন তুলে দেয়। এ সময় বেশিরভাগ মায়েরা ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মায়ের স্মৃতিচারণ করে প্রধান অতিথি মো: একলাছ মিয়া (এ.টি.ও) বক্তব্যে বলেন- ‘মা’ ছোট্ট একটি শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি। সৃষ্টির জন্মলগ্ন থেকে এ শব্দটি শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মাকে সংসারে বোঝা মনে না করে আপন মনে ভালোবাসা জাগিয়ে তুলে মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালন করার তাগিদ দেন।

তাই একটি বিশেষ দিনে মায়ের প্রতি ভালোবাসা সীমাবদ্ধ না রেখে বছরের প্রতিটি দিন মায়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুম টু রিড এর মাসুম আহমেদ, প্রধান শিক্ষক মল্লিকা রাণী দেব রায় ও এ. এফ. এম. ফৌজি চৌধুরী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্নান, রাহেলা বেগম, সঞ্চিতা রানী দেব, পান্না চন্দ্র নাথ, স্বর্নালী দাস আখি, মো: আব্দুল খালেক প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস