সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বড়লেখায় জনতার হাতে ধরা পড়ল দোকানি!

এমরান আহমদ   |   বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বড়লেখায় জনতার হাতে ধরা পড়ল দোকানি!

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে গরুর মাংসে কৃত্রিম রং ও সদ্য জবাই করা গরুর রক্ত মিশিয়ে তা বিক্রির অভিযোগে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।

দণ্ডিত যুবক সাদেক আহমদ (১৯) সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কাঠালতলী বাজারে দেওয়ান শাহ মাংসের দোকানে মাংস বিক্রি করে আসছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, দোকানে অস্বাভাবিক রঙ ও গন্ধযুক্ত মাংস দেখে কয়েকজন ক্রেতা সন্দেহ প্রকাশ করেন। পরে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করলে রক্ত ও কৃত্রিম রঙ মিশিয়ে রক্তহীন গরুর মাংসকে তাজা দেখানোর প্রমাণ পাওয়া যায়। এরপর উপস্থিত জনতা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন।

কাঠালতলী বাজারের ব্যবসায়ী ও স্থানীয় আক্তার হোসেন জানান, দেওয়ান শাহ মাংসের দোকানে মাংসের গন্ধে আমাদের সন্দেহ হয়। পরে দেখা যায়, সদ্য জবাই করা গরুর রক্ত ও রং মিশিয়ে পুরনো মাংস বিক্রির চেষ্টা চলছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলি।

অভিযানকালে আরও দেখা যায়, পাশের ভাই ভাই মাংস ঘর নামক একটি দোকানের বিক্রেতারা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারাও একই ধরনের ভেজাল মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিল।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় সাদেক আহমদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস