সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

অবশেষে রাউৎগাঁও ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন যুবনেতা লিটন

  |   বুধবার, ৩০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবশেষে রাউৎগাঁও ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন যুবনেতা লিটন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘চেয়ারম্যান জেলহাজতে, সেবা গ্রহিতারা পড়েছেন বিপাকে’ এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেল উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের সেবা বঞ্চিতরা।

কুলাউড়া রাউৎগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ লিটন হোসাইনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় আটক হওয়ার ২মাসের মাথায় তিনি এ দায়িত্ব পান। মেম্বারদের মধ্যে মতানৈক্য থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করতে বিলম্ব হয়েছে বলে সূত্রে জানা যায়।

(৩০ এপ্রিল) বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের নির্দেশে লিটনকে এই দায়িত্ব প্রদান করা করেন। তিনি ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। পাশাপাশি লিটন হোসাইন রাউৎগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্যর দায়িত্ব পালন করছেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে পরিষদের সদস্য-সদস্যাদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সবোর্চ্চ ৫ ভোট পেয়ে ১ম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন লিটন হোসাইন। তাঁর নিকটত প্রতিদ্বন্দ্বী মারুফ আহমদ নাজিম ৪ ভোট ও আব্দুল মোক্তাদির মনু ২ ভোট পেয়ে পরাজিত হন।

রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হোসাইন উপজেলা প্রশাসন ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে যতদিন মেয়াদ আছে ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব। আমার এ দায়িত্বকালে পরিষদের সম্মানিত সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবো।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, প্যানেল অনুযায়ী ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য প্যানেল চেয়ারম্যান-১ লিটন হোসাইনকে রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সােহাগ বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস