সোমবার ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় চেয়ারম্যান জেলহাজতে, বিপাকে সেবাগ্রহিতারা

  |   সোমবার, ২৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় চেয়ারম্যান জেলহাজতে, বিপাকে সেবাগ্রহিতারা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় গ্রেফতার হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও কোন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। প্যানেল চেয়ারম্যান নিয়ে মেম্বারদের মধ্যে সৃষ্টি হয়েছে মতানৈক্য। ফলে সেবা গ্রহিতারা পড়েছেন বিপাকে।

জানা যায়, গত ০৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আকবর আলী সোহাগ গ্রেফতারের ১মাস ১৯ দিন অতিবাহিত হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেয়া হয়নি। ফলে ইউনিয়নের সেবাগ্রহিতারা প্রতিদিন ইউনিয়নে এসে হাতাশা নিয়ে ফেরৎ যেতে হয়।

এদিকে প্যানেল চেয়ারম্যান নিয়েও ইউনিয়নের মেম্বারদের মধ্যে আগে থেকেই চলছে বিরোধ। বিষয়টি নিয়ে ইউনিয়নের ৭ জন মেম্বার প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিলের দাবি জানিয়ে ইতিপূর্বে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর কুলাউড়ার ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করেন। সেই জটিলতা নিরসনের আগেই চেয়ারম্যান গ্রেফতার হওয়ায় পুরানো জটিলতা নতুন রূপ পায়। গত ২৩ এপ্রিল ইউনিয়নের ৫ জন মেম্বার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন। সেই আবেদনে মেম্বারগণ পুনরায় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করে অথবা একজন প্রশাসক নিয়োগ করে হলেও নাগরিকদের সেবা অব্যাহত রাখার দাবি জানান।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন জানান, প্যানেল মেয়র নিয়ে জটিলতার কারণে ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া যাচ্ছে না। মেম্বারদের আবেদনের কপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যে বিষয়টির সুরাহা হবে বলে তিনি আশাবাদী|

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস