বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

সুনামগঞ্জে সুলফির আঘাতে যুবক খুন

  |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুনামগঞ্জে সুলফির আঘাতে যুবক খুন

সুনামগঞ্জের দিরাইয়ে ধান শুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের সুলফির আঘাতে প্রান্ত দাশ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত প্রান্ত দাশ একই গ্রামের মৃত সেবক দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ধান শুকানো নিয়ে নিহতের বড় ভাই পলাশ দাশের সঙ্গে প্রতিবেশী চান মিয়ার ছেলে সাকিল আহমদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল ও তার ভাই দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পলাশকে না পেয়ে খলায় থাকা প্রান্ত দাশকে সুলফি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন প্রান্ত। পরে স্থানীয়রা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস