মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল আয়োজনে মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।

দিবসের শুরুতে সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ এলাকা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আপছার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদওয়ান খান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, সদস্য শেখ বদরুল ইসলাম রানা, রিয়াদ মাহমুদ, এনসিপি নেতা ইব্রাহিম আলী, লিংকন তালুকদার এবং শিশু একাডেমিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়া বাঙালি ঐতিহ্যের অনুষঙ্গ নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টায় ডাকবাংলো মাঠে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও। পরে উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সঞ্চালনায় শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউএনওসহ অন্যান্য অতিথিরা।

এছাড়া সকাল ৮টা থেকে উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমি, নৃত্যালয় কুলাউড়াসহ বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস