
| সোমবার, ২৪ মার্চ ২০২৫ | প্রিন্ট | ২২২ বার পঠিত | পড়ুন মিনিটে

বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা, জেলা কারাগারে নিহত আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকালে তার পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে অর্থ সহায়তা, ঈদের উপহার ও ঈদকার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বড়লেখা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম বাবলু, সদস্য মজনু খন্দকারসহ প্রমুখ।
জেলা বিএনপির নেতারা নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের ছেলে শামীম আহমদ ও অন্য সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো সহায়তার অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতার একটি মিথ্যা মামলায় বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেতা আলাউদ্দিনকে মৌলভীবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর দুই দিন পর হার্টঅ্যাটাকে জেলখানায় মারা যান বিএনপি নেতা আলাউদ্দিন।
