মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা

  |   মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক সভা
জেলার কুলাউড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি আগামী ১৫ মার্চ কুলাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাইকে স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আফতাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শারমিন ফারহানা জেরিন, থানার এসআই মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল আউয়াল প্রমুখ। স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেন আগামী ১৫ মার্চ কুলাউড়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলে সকল ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার ৮৩৫ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৯ হাজার ৭৭৫ জন শিশুকে ৩১৩টি কেন্দ্রে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিন যে সব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হবে তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে খাওয়ানো হবে। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস