মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ার একই রাতে সাংবাদিকের দু’টি ষাঁড়সহ চারটি গরু চুরি

  |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ার একই রাতে সাংবাদিকের দু’টি ষাঁড়সহ চারটি গরু চুরি

একই রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দু’টি চা বাগান থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত গৃহস্থরা প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত ৬ মাসে এই ইউনিয়ন থেকে ২৫টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জনপ্রতিনিধিরা অভিযোগ তুলেছেন।

গত শনিবার (৮ মার্চ) ভোর রাতে তিলকপুর চা বাগানের সাংবাদিক মিন্টু দেশোয়ারার বাড়ি থেকে দু’টি ষাঁড় গরু এবং পার্শ্ববর্তী চাতলাপুর চা বাগানের টাঙ্কি টিলার ঝন্টু রবিদাসের দু’টি গরু চুরি হয়।
ক্ষতিগ্রস্ত গরু মালিকরা জানান, অজ্ঞাত চোরেরা ডেইলী স্টার সাংবাদিক মিন্টু দেশোয়ারার বাড়ির গোয়াল ঘরের স্টিল দরজার তালার হুক কেটে গভীর রাতে বড় আকৃতির একটি সাদা ও একটি কালো রঙের ষাড় গরু চুরি করে নিয়ে যায়।

সাংবাদিক মিন্টু দেশোয়ারা জানান, চুরি হওয়া দুটি ষাঁড় গরুই ছিল তার একমাত্র সম্পদ। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা হবে। গরু চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, চুরির রাতে আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নেই এবং শনিবার সকালে চা বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকেও অবহিত করি।

অন্যদিকে চাতলাপুর চা বাগানের ঝন্টু রবিদাস বলেন, একই রাতে আমার দু’টি গরু চুরি হয়েছে। গরু দু’টিই আমার শেষ সম্বল ছিল। দু’টি গরুর বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা হবে। এতে আমি বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছি।
এদিকে শরীফপুর ইউপি সদস্য মো. হারুন মিয়া ও গণেশ গোয়ালা জানান, গত রাতে চারটি গরুসহ গত ছয়, সাত মাসে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ২৫টি গরু চুরি হয়েছে। একটি গরুও উদ্ধার করা সম্ভব হয়নি।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, সংবাদ পেয়ে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি এবং চোরদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছি। তিনি আশ্বাস প্রদান করে বলেন, যত দ্রুত সম্ভব গরুগুলো উদ্ধার করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস