রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

‘প্রেমঘটিত’ কারণে হতাশ, ছাত্রবাসে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

  |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘প্রেমঘটিত’ কারণে হতাশ, ছাত্রবাসে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

ময়মনসিংহের একটি ছাত্রাবাস থেকে সাব্বির ইসলাম (২১) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাব্বির ইসলাম নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক রফিক মিয়ার ছেলে। সে ঢাকার মিরপুরের বাংলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও সহপাঠীরা জানান, সাব্বির ঢাকায় থেকে লেখাপড়া করতেন। এক মাস আগে স্নাতক দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রাবাসে এক বন্ধুর সিটে বসবাস করতেন। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীকে ভালোবাসতেন। কিন্তু তাদের এ সম্পর্ক মেনে নেননি প্রেমিকার বড় ভাই। এ নিয়ে হতাশ ছিলেন সাব্বির। সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস