বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মৌলভীবাজারের পাঁচ উপজেলা ও পাঁচ পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

  |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারের পাঁচ উপজেলা ও পাঁচ পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

মৌলভীবাজার জেলার পাঁচটি উপজেলা ও পাঁচটি পৌর শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি। সোমবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ও সদস্যসচিব আব্দুর রহিমের যৌথ স্বাক্ষরে এই কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলা শাখা এবং বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার পৌরসভা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিছুদিনের মধ্যে শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির ২৫ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন বদরুল আলম। মৌলভীবাজার পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে সৈয়দ মমশাদ আহমদকে।

জুড়ী উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন মো. মোস্তাকিম হোসেন। কুলাউড়া উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন রেদওয়ান খান। কুলাউড়া পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে খন্দকার মুহিবুর রহমানকে। শ্রীমঙ্গল পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন মো. শামীম আহমদ। বড়লেখা উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন, বড়লেখা পৌর বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, কমলগঞ্জ উপজেলা বিএনপির ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হয়েছেন অলি আহমদ খান ও কমলগঞ্জ পৌর শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক সুয়েব আহমদ।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, ‘দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী যারা বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, তাঁদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। কমিটিগুলো দুই মাসের মধ্যে সম্মেলন করবে। পৌর কমিটি পৌরসভার ওয়ার্ডগুলো এবং উপজেলা কমিটি উপজেলার ইউনিয়নগুলোর কমিটি করবে। আমরা চাইছি তৃণমূল পর্যায় থেকে কমিটি করতে। শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে যাচাই-বাছাই করা হচ্ছে। যেকোনো সময় এই দুই উপজেলা কমিটি ঘোষণা করা হবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস