বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জানাজায় যাওয়ার পথে প্রাণ গেলো দুই ভাইয়ের

  |   বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জানাজায় যাওয়ার পথে প্রাণ গেলো দুই ভাইয়ের

সিলেটের গোয়াইনঘাটে পরীক্ষা শেষে চাচির জানাজায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপরে উপজেলার সতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও তার চাচাতো ভাই একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। তারা দুজন গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রিফাত আহমদ ও আবু সুফিয়ানের ভাবি রেফা বেগম। পরে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মারা যান রেফা বেগমের শাশুড়ি সহিজুন বেগম। বুধবার বাদ যোহর সহিজুন বেগমের জানাজা ছিল।

এ জন্য বুধবার দুপুরে গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে একই মোটরসাইকেলে বাড়ি ফিরেছিলেন তারা। উপজেলার সতি এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশা রিফাত আহমদ ও আবু সুফিয়ানের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে রিফাত আহমদ ও হাসপাতালে নেওয়ার পর আবু সুফিয়ান নিহত হন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছেন। অন্যজন সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেছেন। আইনি কার্যক্রমের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস