বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধন

  |   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭ উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কুলাউড়া সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সভাপতিত্বে ও কমিটির সদস্য উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহরুল হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন ও শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান আতিক, ছাত্র সমন্বয়ক নাহিদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকী, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিএনপি নেতা দেলোয়ার হোসেন,সাংবাদিক খালেদ পারভেছ বক্স, মাহফুজ শাকিল, মহিউদ্দিন রিপন, শাহবান রশীদ চৌধুরী অনি, কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু,মুছা আহমেদ সুয়েট,সুহেল আহমেদ, কাওছার আহমেদ বাপ্পু, ছাত্র সমন্বয়ক আদনান চৌধুরী ও জাকির আহমদ,শেখ রানা প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টায় কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস