বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

  |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের তিন সদস্য। এ ছাড়াও আহত হয়েছেন স্থানীয় তিনজন।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশকে মারধর করে আসামিদের সহযোগীরা তাদের ছিনিয়ে নিয়ে যায়।

আহতরা হলেন— অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য। তিনি জানান, শনিবার ভোররাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আর্জু মিয়ার বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়।

পরে হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদের সহায়তা করা থানা পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, এ ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস