
| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৫৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ইউসুফ আহমদ ইমন : কুলাউড়া শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে। শহরের স্টেশন, চৌমুহনী, উত্তর ও দক্ষিণ বাজারসহ বিভিন্ন মোড়ে এবং অলি-গলিতে এখন পিঠা তৈরী ও বিক্রির ধুম লেগেছে। শহরের ছোট-বড় প্রায় অর্ধশত দোকানে বিক্রি হচ্ছে শীত মৌসুমের এ পিঠা। এতে করে যেমন পিঠার চাহিদা মিটছে অন্যদিকে এক শ্রেণীর মানুষ পিঠা তৈরী করে জিবিকা নির্বাহ করছে। তবে চালের দাম বেশি থাকায় লাভ কম হচ্ছে। এর মধ্যেও শহরের বিভিন্ন স্থানে পিঠা বিক্রির চিত্র এখন প্রতিদিনই দেখা যাচ্ছে।
শীতের পিঠা খেতে ভারী মজা। আর তাই প্রায় সবাই পছন্দ করে পিঠা। অনেক বাড়ীতেই শীতের সময় পিঠা তৈরী করা হয়।আবার অনেকে বাড়ীতে তৈরী না করে কিনে খেয়ে থাকেন।কেননা বাড়ীতে পিঠা তৈরী অনেকের কাছে ঝামেলার ব্যাপার মনে হয়। আর তাই ঝামেলা এড়াতে পিঠা কিনে খেয়ে থাকেন এমন সংখাও কম নয়।
শহরের বিভিন্ন স্থানে এখন পিঠা তৈরী করে বিক্রি করছেন অনেকে। বিক্রিও হচ্ছে খুব। বিশেষ করে ভাপা, চিতই পিঠাই বেশি বিক্রি হচ্ছে। এসব পিঠার বেশির ভাগই ১০ টাকা পিচ বিক্রি করা হচ্ছে মুহিত নামের এক পিঠা ক্রেতা জানান, বাড়ীতে পিঠা তৈরী করে বছরে দু-চার দিন।এতে খেয়ে তৃপ্তি মেটে না। তাই কিনে খেয়ে পিঠার স্বাদ মেটাতে হয়।
সহিদ নামের এক পিঠা বিক্রেতা জানান, শীতের শুরু থেকেই পিঠা বিক্রি হচ্ছে। চলবে পুরো শীত পর্যন্ত। পিঠার চাহিদা থাকায় বিক্রি করে সংসারও চলছে ভালোই। তবে চালের দাম প্রচুর বাড়ার কারণে লাভের সংখ্যা খুবই কম।
শুধু সহিদ নয়। তার মত এমন অনেকেই পিঠা বিক্রি করে জিবিকা নির্বাহ করছে। এতে এক দিকে অনেকের জিবিকা নির্বাহ হচ্ছে, অন্যদিকে অনেকেই ইচ্ছে করলেই গ্রাম বাংলার এ ঐতিহ্যবাহী পিঠার স্বাদ মেটাতে পারছে।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |