
| শনিবার, ০২ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯৮ বার পঠিত | পড়ুন মিনিটে

স্টাফ রিপোটারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা, শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, পরিষদ সম্মুখে পতাকা উত্তোলন ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্যে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সমবায়ের বিকল্প নেই।নিজেদের আর্থ-সামাজিক কর্মসংস্হান সহ উন্নয়নের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নে সমবায়ীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান ।
উপজেলা সমবায় অফিসার সোনামোহন বিশ্বাস অনুষ্টানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ বরকত উল্লার পরিচালনায় ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলী, জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি ও সমবায়ী মো. বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি ও সাবেক ব্যবসায়ী কল্যান সমিতির সাধারন সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মইনুল হক পবন প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আলহাজ্ব আব্দুর রউফ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আল আদনান চৌধুরী।
এছাড়া অনুষ্টানে জামায়াতের আমির আব্দুল হামিদ খান, ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুর রহিম প্রধান উপস্হিত ছিলেন।সভাশেষে উপজেলা পর্যায়ে কেটাগরি অনুযায়ী কুলাউড়া কো-অপারেটিভ লিঃ এর পক্ষে উপ ম্যানেজার মোঃ জুয়েল মিয়া, জনকল্যান শ্রমজীবি সঃসঃলি এর সভাপতি মোঃ হেলাল আহমদ, ব্রাম্মনবাজার ব্যবসায়ী বহুমুখী সঃসঃ সভাপতি আপ্তাব আহমদ, উত্তরন সঞ্চয় ও ঋনদান সঃসঃ লিঃ এর সভাপতি মঈনুল ইসলাম শামীম ও শ্রেষ্ঠ সমবায়ী জেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ আব্দুর রউফসহ ৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভার পূর্বে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলনের পর এক র্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |