শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি: জগন্নাথপুরে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো এক মামলা হয়েছে।
বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সেকশন ১৫ (৩) ডি ধারায় জগন্নাথপুর থানায় কর্মরত এসআই( নিঃ)মোঃ শাহীন হোসেন বাদী হয়ে ৫২ জনের নামে ভাঙ্গচুর অগ্নিসংযোগ নাশকতার সংঘটনের জন্যে জগন্নাথপুর থানায় মামলা করেন।

মামলা নং ১৭, ২৯/১০/২৪ ইং এতে জগন্নাথপুর উপজেলার ছাত্রলীগের বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতাদের আসামী করা হয়েছে। মামলার বিবরণে জানা যায় , গতকাল মধ্যরাতে জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের একটি বাড়ীতে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একশ’র বেশি নেতা কর্মী গোপনে জড়ো হয়েছেন। তারা সেখানে মধ্যবর্তী সরকারকে উৎখাত, সরকারের কার্যক্রমে বাধাদান, নাশকতা অগ্বিসংযোগের মতো কার্যকলাপের পরিকল্পনা করছেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে এসআই (নিঃ) মোঃ শাহীন হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে হানা দেয় ।

পুলিশের আগমনের সংবাদ পেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যে যেভাবে পারে দৌঁড়ে পালিয়ে গেলেও একজনকে ধরতে সমর্থ হয় পুলিশ। ধৃত ব্যক্তির নাম আজিজুল হক সুমন পিতা মৃত সুলেমান হক সাং বাড়ী জগন্নাথপুর ওয়ার্ড নং -৫ , তিনি ছারলীগের কর্মী। পরেরদিন ২৯ অক্টোবর মামলাটি রেকর্ড করা হয়।ধৃত আজিজুল হককে মামলায় ১ নং আসামী করা হয়। অন্য যাদের আসামী করা হয়েছে। তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হামিদুর রহমান জুয়েল। সাংগঠনিক সম্পাদক ফারজান রাজা ,ও কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হোসেন আহমদসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামী করে ৫২ জনের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।

পুলিশ বলছে জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ খুব তৎপর। শান্তি শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস