শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মানুষের আস্থার পথিক মানবিক পুলিশ অফিসার মহিন উদ্দিন

  |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের আস্থার পথিক মানবিক পুলিশ অফিসার মহিন উদ্দিন

সুনামগঞ্জ সদর থানার এসআই মোঃ মহিন উদ্দিন ছিলেন একজন মানবিক পুলিশ অফিসার। সাধারন মানুষের আস্থার পথিক ছিলেন তিনি। বিশেষ করে সদর থানা এলাকার অসহায়, গরীব ও বঞ্চিত মানুষের আইনী অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সদর মডেল থানায় কর্মরত থাকার সুবাধে সর্বস্থরের মানুষ তার কাছ থেকে সর্বোচ্চ সেবা পেয়েছেন। যে কারনে সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকার অসহায় সেবা প্রত্যাশী লোকজন এসআই মোঃ মহিন উদ্দিন সুনামগঞ্জ থেকে ঢাকায় চলে যাওয়ায় আবেগ আপ্লূত হয়ে দুঃখ প্রকাশ করছেন।

জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে সুনামগঞ্জ সদর মডেল থানায় এসআই হিসাবে যোগদান করেন তিনি। তারপর থেকেই এসআই মোঃ মহিন উদ্দিন সকল ধরনের মানুষকে আইনগত সহায়তা, এলাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে মানবিক পুলিশ অফিসার হিসেবে অনেক সুনাম অর্জন করেন। তিনি খুবই দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এবং পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। অপরাধীকে আইনের আওতায় আনা এবং সেবা প্রত্যাশীদের দ্রুত আইনগত সহায়তা প্রদান করে অনেক সুনাম অর্জন করেছেন তিনি। যেখানেই অসহায়-গরীব মানুষ প্রভাবশালীদের কাছে হেনস্তার শিকার হয়ে ন্যায় বিচারের আশায় থানায় এসেছেন। সেই মানুষগুলোকে ন্যায় বিচার পাইয়ে দিতে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। তাইতো সাধারন মানুষ এসআই মহিন উদ্দিনের চলে যাওয়াটাকে মেনে নিতে পারছেন না।

সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মুজিবুর রহমান জানান, স্বৈরাচারী আ’লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সুনামগঞ্জ-০৪ আসনের সাবেক এমপির ঘনিষ্ঠ হওয়ায় আব্দুল কুদ্দুছ নামের এক জাপা নেতা আমার বাবার কাছ থেকে ২ কেয়ার জমি কেনার কথা বলে ১৬ হাজার টাকার বিনিময়ে প্রতারণা করে ৫ কেয়ার জমি হাতিয়ে নেয়। এই শোকে আমার বাবা মৃত্যুবরণ করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে এসআই মহিন উদ্দিন আন্তরিকতার সাথে বিষয়টা তদন্ত করেন। এবং ন্যায় বিচার পাবো বলে তিনি আমাকে আশ্বস্থ করেছেন। উনার মত পুলিশ অফিসার প্রতিটি থানায় থাকলে কোন কোন প্রভাবশালীর হাতে গরীব মানুষরা নির্যাতিত হতো না। উনার চলে যাওয়া আমাদের জন্য খুবই হাতাশার। আমরা উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

উল্লেখ্য, এসআই মোঃ মহিন উদ্দিন সরকারি নিয়ম মোতাবেক (ডিএমপি) ঢাকা মেট্রোপলিন পুলিশে যোগদান করার জন্য সুনামগঞ্জ থেকে ছাড়পত্র গ্রহন করেছেন ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস