সোমবার ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
Advertise with us

হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

  |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেন দুপচাঁচিয়া পাইকপাড়া মহল্লার বাসিন্দা। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বেলাল হোসেন এক নম্বর আসামি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বেলাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস