শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

মাদ্রাসা ছাত্রের ঝুল*ন্ত লা-শ উ’দ্ধা*র, র-হ-স্য

  |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদ্রাসা ছাত্রের ঝুল*ন্ত লা-শ উ’দ্ধা*র, র-হ-স্য

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার এক ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মাদ্রাসার ছাত্রাবাস থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ওই ছাত্রের নাম ছাব্বির আহমদ (১১)। ছাব্বির বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহ আলমের ছেলে।

ছাব্বিরের মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

জানা গেছে, বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এসময় ডাকাডাকি করে কারও কোনো সাড়াশব্দ পাননি। তখন তারা ছাত্রাবাসের পেছনের জানালা খোলা থাকতে দেখেন। জানালায় ঝুলন্ত অবস্থায় তারা এক ছাত্রকে দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রাবাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা জানালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে হিফজ শাখার ছাত্র ছাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বিকেলে বলেন, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কোনো কারণ এখনও জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস