রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

৮৫ নেতাকে সাথে নিয়ে দেশে আসেছন বিএনপির সেক্রেটারি সিলেটের কয়ছর

  |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৮৫ নেতাকে সাথে নিয়ে দেশে আসেছন বিএনপির সেক্রেটারি সিলেটের কয়ছর

দীর্ঘ একযুগ পর অবশেষে দেশে আসেছন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন নির্বাসিত আরো ৮৫ জন প্রবাসী নেতা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতা-কর্মীরা।

কয়ছর এম আহমদ জানান, বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় যাত্রা করেছেন।

পবিত্র ওমরার সকল কার্যক্রম সম্পন্ন করে মদিনা শরিফে যাবেন। সেখানে নবী করিম (সা.) এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করবেন।

তিনি জানান, এরপর ১৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ২০ অক্টোবর ভোর ৫ টায় ঢাকায় পৌঁছাবেন। একইদিন দুপুর ২টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।এরপর নয়াপল্টন কার্যালয়ে যাবেন। আগামী ২২ অক্টোবর কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন।

সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় কয়ছর এম আহমদ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে আমি একযুগ দেশে ফিরতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে এখন স্বাধীন দেশে ফিরতে পারবো। দেশে ফিরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে, এটা ভেবে আপ্লুত হচ্ছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস