
| মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া:: সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেনের বাবা হাজী আব্দুল গণী শাইস্তা মিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক মোক্তাদির হোসেন জানান, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মঙ্গলবার বিকাল ৪টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, মৃত্যুকালে তার বাবার বয়স হয়েছিলো ১০৫ বছর। বুধবার বেলা ১১টায় কাদিপুর ইউনিয়নের মিয়ারমহল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুতে এক শোক বিবৃতিতে অনলাইন গণমাধ্যম ২৪টুডে নিউজের সম্পাদক ও প্রকাশক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) ও বার্তা সম্পাদক ইউসুফ আহমদ ইমন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |