বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার 

  |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রীমঙ্গলের রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার রাধানগরের বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে একই মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত। বুধবারও এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেন তিনি। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। সকাল সাড়ে ৮টার দিকে রুমে গেলে ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালেও শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল তার।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে রিসোর্ট থেকে মরদেহ উদ্ধার করি। রাতের কোনো একসময় তিনি মারা যান।

তিনি বলেন, ঢাকা থেকে স্বজনরা মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তিনি ঢাকায় রওনা হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস