রবিবার ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার সন্তান প্রসব সংস্কার হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সংস্কার হবে গ্রিন গ্যালারিও সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ
Advertise with us

মামলা নেই তবুও আটক সুলতান মনসুর!

  |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মামলা নেই তবুও আটক সুলতান মনসুর!
কানাডা থেকে দেশে ফিরেই আটক হয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব এবং কোথায় কী অভিযোগ আছে তা যাচাই-বাছাই করবো। এরপর আইনগত পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রেজাউল করিম মল্লিক।
পারিবারিক সূত্র জানা গেছে, সুলতান মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাহিরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, এরপর সিলেট এম সি কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
আশির দশকে সারা বাংলাদেশে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন এই নেতা। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন।
পঁচাত্তরের কালো অধ্যায় বলে পরিচিত ১৯৭৫’র ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে যে কয়জন প্রতিবাদে সরব হন তাদের মধ্যে সুলতান মনসুর একজন।
২০০৭ সালে জরুরি অবস্থার মধ্যে সংস্কারপস্থি হিসেবে চিহ্নিত হওয়ায় আওয়ামী লীগে অপাঙক্তেয় হয়ে পড়েন তিনি। পরে কামাল হোসেনের দল গণফোরামে ভিড়ে সভাপতিমণ্ডলীর সদস্য হন।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামাল হোসেন বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গড়েন। ওই জোটের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন করেন সুলতান মনসুর।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস