শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

জুড়ী সীমান্তে ২ রোহিঙ্গাসহ ৫জনকে আটক করেছে স্থানীয়রা

  |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ী সীমান্তে ২ রোহিঙ্গাসহ ৫জনকে আটক করেছে স্থানীয়রা

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের এক বাজার থেকে দুই রোহিঙ্গাসহ ৫ জনকে আটক করেছেন স্থানীয়রা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কয়েকজন যুবক তাদের দেখতে পেয়ে ইউনিয়ন চেয়ারম্যানকে জানান। পরে স্থানীয়দের সহায়তায় চেয়ারম্যান তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।
জানা গেছে, ইমরান নামের এক দালালের মাধ্যমে জনপ্রতি ৮ হাজার টাকা চুক্তিতে তারা সীমান্ত অতিক্রম করে। তবে তারা ওই দালালকে টাকা পরিশোধ করেননি। রোহিঙ্গা ২ জন কুমিল্লা বর্ডার দিয়ে গত ৬ সেপ্টেম্বর ভারতে প্রবেশ করে। বাংলাদেশি ৩ জন খাগড়াছড়ি জেলার মাঠিরাঙ্গা হয়ে গত ৪ সেপ্টেম্বর ভারতে প্রবেশ করে। তারা আগরতলায় ভারতীয় পুলিশের কাছে আটক হয়। পরে পুলিশ তাদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেয়। বিএসএফ রাতে জুড়ীর লাঠিটিলা সীমান্তের নদী দিয়ে তাদের বাংলাদেশে পুশব্যাক করায়।

স্থানীয় যুবক খালেদ মাসুদ বলেন, আটককৃতরা লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দালালের মাধ্যমে কাজের জন্য তারা ভারতে যায়। পরে বিএসএফ তাদের লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে।

আটককৃত দুই রোহিঙ্গা হলেন- কুতুপালংয়ের ১৮ নাম্বার ক্যাম্পের আলী আকবরের ছেলে মোস্তাফিজুর রহমান ও আমান উল্লার মেয়ে আসমা বিবি। বাংলাদেশি তিনজন হলেন- খুলনার তেরখাদা উপজেলার আজুপাড়া গ্রামের আব্দুল হাকিম সরদারের ছেলে আবু হানিফ সরকার, মেয়ে নীলিমা খাতুন ও আবু হানিফ সরকারের স্ত্রী একই গ্রামের নজরুল হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তার।
জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিজিবি সীমান্ত থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি। থানায় আনলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস