বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ব্যারিস্টার সুমনকে হত্যার ‘হুমকিদাতা’ সোহাগের বাড়ি মৌলভীবাজার

  |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যারিস্টার সুমনকে হত্যার ‘হুমকিদাতা’ সোহাগের বাড়ি মৌলভীবাজার

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সোহাগ মিয়ার বাড়ি মৌলভীবাজারে।

সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংসদ সদস্য সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সোহাগ মিয়ার বাড়ি মৌলভীবাজারে। তিনি বিদেশে কর্মী পাঠানো ব্যবসার সঙ্গে জড়িত।

হবিগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে সিটিটিসি-প্রধান বলেন, সোহাগকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। তাকে ঢাকায়ও আনা হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সোহাগ মিয়া নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম- সিটিটিসি।

চুনারুঘাট-মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গত ২৯ জুন ঢাকার শেরেবাংলা নগর থানায় নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে জিডি করেন।

অভিযোগে তিনি লেখেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে তার হোয়াটসঅ্যাপে চুনারুঘাট থানার ওসি ফোন করে জানান, তাকে হত্যা করতে চার-পাঁচজনের একটি দল মাঠে নেমেছে বলে পুলিশ জানতে পেরেছে।

রাতে তাকে বাইরে না যেতে ও সাবধানে চলাচল করতে ওসির পরামর্শ দেওয়ার বিষয়টিও জিডিতে বর্ণনা করে সুমন বলেছিলেন, তবে হুমকিদাতাদের ব্যাপারে ওসি তাকে কোনো তথ্য দেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস