বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

আরও ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

  |   বুধবার, ১৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আরও ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে দলের ৪৫ জন তৃণমূল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব চাওয়া হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। রিজভী বলেন, সর্বশেষ যে ৪৫ জনকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে, তাদের তিন থেকে চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন।

তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও যারা নির্বাচনে থাকবেন, আগের দুই ধাপের মতোই তাদের দল থেকে বহিষ্কার করা হবে।

উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করায় ৮০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় ৬১ জনকে। এখন তৃতীয় ধাপে ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।

প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় বিএনপির ২৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে জয়ী হন ৭ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস