মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

‘ও অভাগী’ নামের সিনেমায় মিথিলা

  |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ২৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘ও অভাগী’ নামের সিনেমায় মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা টালিউডের নির্মাতা অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’ নামের সিনেমায় অভিনয় করেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে এ সিনেমাটি তৈরি হয়।

গতকাল প্রকাশ করা হয়েছে সিনেমার পোস্টার। সেখানে দেখা গেল, মিথিলার সিঁথির সিঁদুর লেপটে আছে পুরো কপালে। চেহারায় চিন্তার ছাপ।

পোস্টার প্রকাশের মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান স্বভূমি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ২৯ মার্চ পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ও অভাগী’।

মিথিলা বলেন, ‘গল্পটি আমার আগে থেকেই পড়া ছিল। গল্পের অ্যাডাপটেশন আর চিত্রনাট্যটাও দারুণ হয়েছে। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে পুরো টিমকে। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি।’

‘ও অভাগী’ সিনেমায় ১৬ ও ৩০—দুই বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে। তিনি জানান, দুটি চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে মানসিকভাবে অনেক পরিশ্রম করতে হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ন ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।

নির্মাতা অনির্বাণ বলেন, ‘শরৎচন্দ্রের মূল গল্পের সঙ্গে কিছুটা সংযোজন করেই চিত্রনাট্য লেখা হয়েছে। নতুন কিছু চরিত্র এসেছে। গল্পের সঙ্গে মিল রেখে নতুন করে চিত্রনাট্য তৈরি করা চ্যালেঞ্জিং ছিল। এখানে ষাট ও সত্তরের দশকের গ্রামীণ সংস্কৃতির বাস্তবতা তুলে ধরা হয়েছে। অভাগী একজন যোদ্ধা। সে অন্যদের চেয়ে আলাদা, তার নিজস্ব ভাবনা আছে। আত্মবিশ্বাস নিয়ে একাই লড়ে যায় সে।’ মিথিলার সঙ্গে সুর মিলিয়ে নির্মাতাও জানান, এ সিনেমার শুটিংয়ে অনেক কষ্ট করেছেন সবাই। তিনি বলেন, ‘এই সিনেমার কিছু অংশের শুটিং হয়েছে পাহাড়ি এলাকায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে গভীর বনের ভেতর মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি।’

টালিউডে এটি মিথিলার মুক্তিপ্রাপ্ত তৃতীয় সিনেমা। ২০২২ সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আয় খুকু আয়’ সিনেমার মাধ্যমে টালিউডে পা রাখেন মিথিলা। সর্বশেষ গত বছর মুক্তি পায় ‘মায়া’। রাজর্ষি দের পরিচালনায় এতে নামভূমিকায় অভিনয় করেন মিথিলা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস