
| রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | ১৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারে এক কলেজ ছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেলে প্রিয়াঙ্কা দাস (২১) নামে ওই তরুণীর সন্ধান মিলছে না।
পরিবারের সদস্যারা বলছেন, মৌলভীবাজার শহর থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। তাদের দাবি বিকেল সোয়া ৫ টায় প্রিয়াঙ্কা নিজের ফোন থেকে কল করে পরিবারের লোকজনকে জানায়, বাড়ি ফেরার জন্য সে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠছে; এখন ড্রাইভার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কার ভাই আকাস দাস জানান, এরপর থেকে মেয়েটির মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাদের ধারণা প্রিয়াঙ্কা অপহরণের শিকার।
জানা গেছে প্রিয়াঙ্কা জুড়ী উপজেলার কালনীগড় গ্রামের সন্তরণ দাসের কন্যা। এই ঘটনায় গত রাতে (জিডি নং ০৩/০২/২৪) সদর মডেল থানায় জিডি করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন।।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |