শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

  |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মেডিস্ক্যান হাসপাতালের পাশে একটি ভবনের পাঁচ তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গৃহকর্তা আশীষ (৪০) ও তার স্ত্রী টুম্পা রানী (৩০) এবং তার ছেলে রিক (১০)। তারা ওই ভবনে ভাড়া থাকতেন। এরমধ্যে আশীষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, রাত ৮টা ৪৮ মিনিটের দিকে ইতালি ভবন-২ এর পাঁচ তলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন স্থানে লেগে যায় আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে নেওয়া হয় ফেনী জেনারেল হাসপাতালে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বিদ্যুতের ফেইজের কানেকশান ক্রুটিপূর্ণ হওয়ায় ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি প্রায় তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ফৌজুল কবির বলেন, অগ্নিদগ্ধ আশীষের অবস্থা সংকটাপন্ন। এছাড়া টুম্পা রানীর দেহের ৩৫-৪০ শতাংশ এবং তার ছেলে রিকের ৪০-৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের পাঠানো হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস