বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

হবিগঞ্জে ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতাকে চিকিৎসা

  |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ডান্ডাবেড়ি পরিয়ে যুবদল নেতাকে চিকিৎসা

হবিগঞ্জ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার হঠাৎ কারাগারে গুরুতর অসুস্থ হন যুবদলের ওই নেতা। পুলিশ ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় তাকে সিলেট নিয়ে যান।

জেলা যুবদলের সদস্যসচিব সফিকুর রহমান সিতু বলেন, ‘সোমবার দুপুরে জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ হৃদরোগে আক্রান্ত হন। কারা কর্তৃপক্ষ গুরুতর বিবেচনায় তাকে তাৎক্ষণিক সদর আধুনিক হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের চিকিৎসক তার অবস্থা দেখে দ্রুত ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সন্ধ্যায় তাকে সেখানে পাঠানো হয়। একজন মানুষ মৃত্যুশয্যায়, কিন্তু তাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি চরম অমানবিক। তিনি মারাও যেতে পারতেন। ডান্ডাবেড়ি পরা অবস্থায় একজন মানুষ মারা গেলে এর চেয়ে দুঃখজনক কী হতে পারে। রাজনীতি করা তো অন্যায় নয়। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

জালাল আহমেদের আইনজীবী আফজাল হোসেন বলেন, রাজপথে সরব জেলা যুবদলের আহবায়ক জালাল আহমদের বিরুদ্ধে ৩৫টি মামলা রয়েছে। সব মামলায় তিনি কারাভোগ করে জামিনে রয়েছেন। সম্প্রতি আরও একটি মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ উপজেলায় দায়ের করা একটি মামলায় তাকে সেপ্টেম্বরের শেষের দিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৬ অক্টোবর আদালত ওই মামলায় তাকে জামিন দেন। জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবারও একটি মামলায় গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে চুনারুঘাট থানায় দায়ের করা অপর একটি পুলিশ অ্যাসল্ট মামলায় গ্রেফতার দেখানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস