বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

কুলাউড়ায় ঘরে ঢুকে ইমামের হাত-পা বেঁধে দুঃসাহসিক চুরি

  |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুলাউড়ায় ঘরে ঢুকে ইমামের হাত-পা বেঁধে দুঃসাহসিক চুরি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক ইমামের ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ওই ইমামের নাম মো. ইকবাল হোসেন।

চুরির শিকার ওই ইমাম কুলাউড়া উপজেলা হাসপাতাল জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন। ইকবাল হোসেন হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, ইমাম ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ জন্য তিনি বাসায় একা ছিলেন। রবিবার দিবাগত রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত ইমামের ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। সকাল পর্যন্ত ইমামের কোনো খোঁজখবর না পাওয়ায় লোকজন তার ঘরে তাকে খুঁজতে যান। একপর্যায়ে সকাল ১০টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ইমাম ইকবাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থ হওয়ার পর অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস