রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Advertise with us

মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ, শরীফপুর ইউনিয়নের বর্ধিত সভায় নাদেল

  |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে আওয়ামী লীগ, শরীফপুর ইউনিয়নের বর্ধিত সভায় নাদেল

কুলাউড়া প্রতিনিধি: আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন,আওয়ামীলীগ সরকারে থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। আর বিএনপি লুটপাট, খুন, ধর্ষণ, সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ে ব্যস্ত। বিএনপি জামায়াত দেশের মানুষের ভালো চায় না।

তিনি গতকাল কুলাউড়ার শরীফপুর ও হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পৃথক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নে আমতলা বাজারস্থ শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী। সাধারণ সম্পাদক মকদ্দুছ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন চিনু, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

এদিকে রাতে হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস