মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

Advertise with us
আপডেট
‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ কুলাউড়ার সেলিম আহমদ নির্বাচিত  এমপি গাজী নজরুলের সাথে থাকা সেই তরুণীর মরদেহ উদ্ধার এবার লিটারপ্রতি ২০ টাকা করে বেড়েছে জ্বালানি তেলের দাম আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার জগন্নাথপুরে গৃহবধূ ও কমলগঞ্জে যুবকের ‘আত্মহত্যা’ কুলাউড়ায় মৈন্তাম স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা মোবাইল ফোনে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্যই ঋণ খেলাপি হিসেবে পরিচিত: রুমিন ফারহানা এমপি ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের
Advertise with us

‌‘আত্মহত্যা’ করেছেন হুমায়রা হিমু, বয়ফ্রেন্ড রাফিকে খুঁজছে পুলিশ

  |   বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‌‘আত্মহত্যা’ করেছেন হুমায়রা হিমু, বয়ফ্রেন্ড রাফিকে খুঁজছে পুলিশ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোর্শেদ আলম। তিনি বলেন, ‘হাসপাতালে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল গেছে। সেখানে হিমুর মরদেহ রয়েছে। সুরতহাল এবং পরিবার ও স্বজনদের বক্তব্যে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন।’

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে তিনি এসব তথ্য জানান।

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বয়ফ্রেন্ড রাফির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হুমায়রা হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়েছেন। আমরা রাফিকে খুঁজছি। তাকে পেলে জিজ্ঞাসাবাদ করা হবে হুমায়রার মৃত্যুর আসল কারণ কী।’

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা জাগো নিউজকে বলেন, ‘হুমায়রা হিমুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের হিমু নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মরদেহ ফ্যানের হ্যাঙ্গারে রশিতে ঝুলে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হুমায়রা হিমুর কথিত বয়ফ্রেন্ড জিয়া উদ্দিন রাফিকে খুঁজছে পুলিশ। তার সঙ্গে হিমুর সম্প্রতি বিয়ের কথাবার্তা চলছিল।’

স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নং সড়কের হিমু নিজ বাসায় থাকতেন। বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পায়।
তিনি বলেন, ‘তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে মৃত্যুর কারণ নিশ্চিতে সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।’
জ্যোতির্ময় সাহা আরও বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো যাবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস