
| শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | ২৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে

নিজস্ব প্রতিবেদক:: কুলাউড়ার পৌরসভার ধারাবাহিক উন্নয়ন কর্মযজ্ঞের অংশ হিসেবে IUIDP প্রকল্পের আওতায় পৌরসভার ২নং ওয়ার্ড রেল ক্রসিং হইতে ইসলামাবাদ কবরস্থান পর্যন্ত ৩৮ লক্ষ ৭৬ হাজার ১শত ৩৮ টাকা ব্যয়ে ৩০০ মিটার নির্মিত ড্রেনের উদ্বোধন করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এ-সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার আরিফ, ৫নং ওযার্ডের কাউন্সিলর সাইফুর রহমান সুমন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী (ছোহেল), রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মোঃ নজমুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল খালিক, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোঃ মোর্শেদ আলমসহ পৌরসভার সহকারী প্রকৌশলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আনুষ্ঠিক উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন, কুলাউড়া উত্তর বাজার জামে মসজিদের ইমাম ও জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ মাদ্রসার প্রিন্সিপাল মাওঃ মাহমুদুর রহমান (ইমরান)।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ||||
| ৪ | ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | |
| ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ |
| ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
| ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ৩১ |