বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ডেঙ্গু ঝুঁকিপুর্ণ মৌলভীবাজার, বাসাবাড়িতে এডিস মশার অস্তিত্ব

  |   মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেঙ্গু ঝুঁকিপুর্ণ মৌলভীবাজার, বাসাবাড়িতে এডিস মশার অস্তিত্ব

মৌলভীবাজার শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে এডিস মশা ও এডিস মশার লার্ভা। যেকোনো সময় শহরে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। ধারণ করতে পারে প্রকট রূপ। এমনটাই জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপদেষ্টা ড. কবিরুল বাশার।

মঙ্গলবার (১০ অক্টোবর) মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের আমন্ত্রণে ড. কবিরুল বাশার মৌলভীবাজার পৌর শহর পরিদর্শন করেন। তিনি শহরের মুসিলম কোয়ার্টার, শান্তিবাগি ও কোর্ট রোডের বিভিন্ন বাসাবাড়ি ও খোলা জায়গায় এডিস মশা ও এডিস মশার লার্ভা পেয়েছেন।

এ বিষয়ে ড. কবিরুল বাশার আই নিউজকে বলেন- ‘মৌলভীবাজার তথা পুরো সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ খুবই কম। কিন্তু আমরা বিভিন্ন এলাকা ঘুরে ডেঙ্গু ছড়ায় যে এডিস মশা তার লার্ভা এবং মশা পেয়েছি। তবে এগুলোতে ডেঙ্গুর জীবাণু নেই। যে কারণে এখানে ডেঙ্গু জ্বরও নেই। কোনো কারণে যদি কেউ ঢাকা বা অন্য স্থান থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে আসে। আর তাঁকে এখানকার স্থানীয় এডিস মশা কামড় দেয়। তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়বে। যা খুবই বিপদজনক।

এ অবস্থা থেকে উত্তরণে অবশ্যই মৌলভীবাজাবাসীকে এডিস মশা ও লার্ভা নিধন করতে হবে। নতুন যেকোনো সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও সতর্কবার্তা দেন এই কীটতত্ত্ববিদ।

মেয়র ফজলুর রহমান বলেন- মৌলভীবাজার জেলায় ডেঙ্গুর অস্তিত্ব আছে। শহরকে ডেঙ্গুর প্রভাবমুক্ত রাখতে পৌরসভা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে। কোথাও যেন ভাঙা বা খোলা পাত্রে পানি জমে না থাকে। ফ্রিজের পেছনে পানি জমে না থাকে সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস