শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

মৌলভীবাজার জেলা পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’ চালু

  |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৩০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার জেলা পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’ চালু

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যেগে জেলার প্রবাসী নাগরিকদের আরো নির্বিঘ্নে পুলিশি সেবা প্রদানের লক্ষ্যে ‘প্রবাসী কল্যাণ সেল’ নামে পৃথক একটি সেল গঠন করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয়ের নিচ তলায় এই সেলের কার্যক্রম শুরু হয়েছে।

ইতিমধ্যে প্রবাসীদের জন্য একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। প্রবাসীরা দেশে এসে কিংবা দেশের বাইরে থেকে আইনি সহায়তা পেতে মৌলভীবাজার জেলা পুলিশের হটলাইন নম্বরে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সমস্যা জানাতে পারবেন।

বিদেশে অবস্থানরত মৌলভীবাজার জেলার যেকোনো ব্যক্তি এবং মৌলভীবাজারে অবস্থানরত প্রবাসীদের পরিবারের সদস্য ও স্বজনরা যেকোনো অভিযোগ জানাতে এবং আইনগত পরামর্শ ও সেবা পেতে প্রবাসী কল্যাণ সেলের হটলাইন নম্বর ০১৩২০১১৯৭৬৫-এ যোগাযোগ করতে পারবেন।

এছাড়া, spmoulvibazar@police.gov.bd এই ঠিকানায় ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জানান, একজন পুলিশ পরিদর্শককে প্রবাসী কল্যাণ সেলের ইনচার্জ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার সাথে আমাদের আরো কয়েকজন পুলিশ সদস্য এই সেলে কাজ করছেন।

তিনি বলেন, ‘‘আমাদের হটলাইন নস্বর এবং ইমেইলের মাধ্যমে যেকোন সময় প্রবাসী কল্যাণ সেল থেকে সেবা পাওয়া যাবে। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। আমরা তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্যই এই বিশেষ সেল চালু করেছি।”

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস