বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে লোকে লোকারণ্য পুরো শহর

  |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে লোকে লোকারণ্য পুরো শহর

মৌলভীবাজার সদরে আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) চলছে স্বেচ্ছাসেবক লীগে জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকাল থেকে শহরে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুপুরে সম্মেলনের উদ্বোধনের পর সেই ভিড় বাড়ে আরও। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারের পাশে রাস্তা হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে আছে।

রোববার দুপুরে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এরপর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এরপরে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতাকর্মীরা।

এদিকে আজকের সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। জেলার রাজনগর, কমলগঞ্জ, বড়লেখা, জুড়ী, শ্রীমঙ্গলসহ সব উপজেলা থেকে গাড়ি যোগে নেতা-সমর্থকরা এসে দলে দলে যোগ দিয়েছেন সম্মেলন স্থলে। এসময় শহরের বিভিন্ন সড়কে দলীয় স্লোগান দিতে দিতে প্রবেশ করতে দেখা যায় তাঁদের।

মাথায় স্বেচ্ছাসেবক লীগের লোগো সম্বলিত হলুদ ক্যাপ আর গায়ে দলীয় গেঞ্জি পরে দলে দলে নেতা-সমর্থকরা এসে উপস্থিত হচ্ছেন মূল মঞ্চে। অন্যান্য উপজেলা থেকে আগতরা কেউ কেউ শহর ঘুরে দেখছেন। সব মিলিয়ে মৌলভীবাজারে শহরে এক উৎসবের আমেজ চলছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিসবাহুর রহমান, সেচ্ছাসেবক লীগের উপ- প্রবাসী সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস