শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

আপডেট
সিলেটের বিদ্যুৎ খাতের উন্নয়নে বড় প্রকল্পের অনুমোদন বন্ধুর দুর্দিনে পাশে দাঁড়ালেন সহপাঠীরা কিশোরগঞ্জের বিএনপি-দলীয় এমপি ওসমান ফারুকের পদত্যাগ গোপালগঞ্জে বিএনপির এমপি এসএম জিলানীর বাড়িতে আগুন সাগরপথে গ্রিস যাত্রা: নৌকা ফুটো হয়ে নিখোঁজ হবিগঞ্জের ৬ যুবক গ্রেপ্তারের প্রতিবাদে মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও-আগুন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ দেশে ফিরতেই আট বছর আগের ঘটনায় কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা কুলাউড়ায় ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের প্রচার, সত্যতা নেই: পুলিশ জুড়ীতে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা কুলাউড়ায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার
Advertise with us

জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  |   রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুড়ীতে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই উন্নয়নে রূপকার শেখ হাসিনার পক্ষে আছি।

রোববার (২৪ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার জুড়ীতে নব নির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহাব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে জুড়ী বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে। 

এলাকার উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে, মডেল মসজিদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ শুরু হবে। মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট অঞ্চলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, মৌলভীবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস এবং মহিলা ভাইসচেয়ারম্যান রঞ্জিত শর্মা প্রমুখ।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে জুড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস